জাপা নেতা রুহুল আমিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৬:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২২, ৯:৩৬ পি.এম
জাপা নেতা রুহুল আমিনের ঈদুল ফিতরের শুভেচ্ছা
ছাতক প্রতিনিধি ::পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, লন্ডন টাওয়ার হ্যামলেন্টসের সাবেক কাউন্সিলার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্মআহব্বায়ক ও রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান রুহুল আমিন।
এক শুভেচ্ছা বার্তা তিনি বলেন, দেশে এই ক্লান্তি কালে একটি ঐতিহাসিক ঈদ পালন করবেন সমগ্র বিশ্ব। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার প্রাণপ্রিয় সুনামগঞ্জ জেলাসহ বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।
রুহুল আমিন বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান