স্টাফ রিপোর্টার: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পর্যায়ে জামালগঞ্জে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ। জনগণের দৌড় গড়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবা পৌঁছে দিতে অনবদ্য ভূমিকা রাখায় ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ কে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদারের হাতে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ এর ক্রেস্ট তুলে দেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক শ্রীকান্ত সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের রানা তালুকদার, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ সচিব অজিত কুমার দাস।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।