মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে সুপার সিক্সটি পরিবার।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

জামালগঞ্জ বিশেষ প্রতিনিধি।

আবতাহিনুর খান উদয়:- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের আগুন লেগে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে জামালগঞ্জের আঞ্চলিক মানবাধিকার সংগঠন সুপার সিক্সটি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৮টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।গত মঙ্গলবার বেলা ৩টা রাজেন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সুপার সিক্সটির সভাপতি আরিফ আল মাহফুজ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবরের নির্দেশে সোমবার বিকেলে সুপার সিক্স সদস্যরা ত্রাণসামগ্রী নিয়ে পৌঁছায় তাদের বাড়িতে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাচনা বাজার ইউনিয়নের টিমলিডার তোফাজ্জল ইসলাম, ফেনারবাকের ইউনিয়নের টিম লিডার মুহাম্মদ আবতাহিনুর খাঁন উদয়, ভীমখালি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) টিম লিডার আব্দুস সামাদ আফিন্দী, সুপার সিক্সটির সদস্য রাহাত আলম হৃদয়,মেহেদী হাসান উজ্জল,খোকন মিয়া সহ অনেকেই।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের একটি তালাবদ্ধ ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা। পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা হলেন- রাজেন্দ্রপুর গ্রামের স্বদেশ তালুকদার, দেবদুলাল সরকার, দ্বীজেন্দ্র কুমার তালুকদার, পিযূষ কান্তি তালুকদার, নৃপেন্দ্র কুমার তালুকদার, রতন মজুমদার, জীবন সরকার, তাপশ মজুমদার জানান, তাদের বাড়ির ধান, চাল, আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আর তাদের কোন অবলম্বন নেই।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656