সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

মুহাম্মদ আফজাল হোসেন: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ভীমখালী ইউনিয়নের ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) চান্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে, ভীমখালী ইউপির চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে ও চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহান, বিশেষ অতিথি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফারজেল হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন চান্দবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামাল হোসেন, জামালগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী নাহিদ, ইউনিয়নের ওয়ার্ড সদস্য এবং ভীমখালী ইউনিয়নের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।।

এসময় ৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, ৩০ মিটার বিস্কুট দৌড়, চিত্রাংকন, গান, নৃত্য, সুন্দর হাতের লেখা,কবিতা আবৃত্তি (বাংলা), চিত্রাংকন, নৃত্য, গল্প বলা, গান (পল্লীগীতি/লোকগীতি/ উপস্থিত বক্তৃতা, একক অভিনয় ) এবং টেনিস বল নিক্ষেপ অনুষ্ঠিত হয়।

এছাড়া এসময় বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা বাংলা, ইংরেজি, গণিত, সাধারন জ্ঞান (দৈনন্দিন বিজ্ঞান, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, আইসিটি এবং চলমান ঘটনাবলী) নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।সর্বশেষে পুরস্কার বিতরণ করা হয়েছে বিজয়ীদের। এ সময় বক্তারা ছাত্র ছাত্রী লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে বলেন।আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656