বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে নৌ-পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য সহ গ্রেফতার ১। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

এম এ কাসেম চৌধুরী: জামাগঞ্জ নৌ-পুলিশের বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবা ও ৪২ পিছ ফুয়েল পেপার সহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকেলে নৌ-পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন ও সহকারী পুলিশ সুপার মো: ইসমাইল মিঞা এর সার্বিক সহযোগিতায় জামালগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির বিশেষ মাদক বিরোধী অভিযানে লালপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এএস আই মো: রায়হান সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর মান্নানঘাট এলাকা থেকে ৫২ পিছ ইয়াবা ও ৪২ পিছ ফুয়েল পেপার সহ জামালগঞ্জ থানার ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়নের কাশিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মঈনুদ্দিন কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে লালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সহ বিভিন্ন চোরাচালানকারীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656