মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল  

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

তৌহিদ চৌধুরী প্রদীপ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জামালগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কারা নির্যাতিত শাহ মোঃ শাহজাহান সহ সকল ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে না রাখার প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে শাহজাহান ভাইয়ের ঘাটি -জামালগঞ্জের মাটি, শাহজাহান ছাড়া কমিটি -মানি না মানব না, আব্দুল হকের কমিটি- মানি না মানব না, এসব স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা। মিছিল পরবর্তী উপজেলা পরিষদ গেইটের সামনে প্রতিবাদ সভা করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আসাদ নূর সাদী, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমদ, বিএনপি নেতা আবু সায়েম মেম্বার, শহিদুল ইসলাম, জালাল উদ্দীন ফারুকী, আমিনূল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুকন, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সুফিয়ান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পকেট কমিটি করা হয়েছে। বার বার জেল জুলুম নির্যাতনের শিকার রাজ পথের পরিক্ষিত লড়াকু শহীদ জিয়ার আদর্শের নির্ভিক সৈনিক শাহ মোঃ শাজাহান সহ উপজেলার ত্যাগী নেতৃবৃন্দকে অত্যন্ত সুকৌশলে কমিটি থেকে বঞ্চিত করা হয়েছে। শাহজাহান ভাইকে কমিটিতে নেওয়া না হলে বর্তমান কমিটিকে কোন কর্মসূচি পালন করতে না দেয়ার হুমকিও প্রদান করেন বক্তারা। এডিট করা একটা ছবির কারণে শাহজাহান ভাইকে কমিটিতে রাখা হয়নি। অথচ বহু ছবিযুক্ত আওয়ামী দোসররদের জামালগঞ্জ সহ বিভিন্ন উপজেলার কমিটিতে রাখা হয়েছে। জামালগঞ্জে আওয়ামী লীগের আতংক শাহ মো: শাহজাহান ভাইয়ের বিকল্প নেই। বিগত ১৬ বছর যারা কোন কর্মসূচিতে রাজপথে ছিল না, তারা আজ কমিটিতে কি ভাবে এসেছে এমন প্রশ্ন করেন বক্তরা। তারা এর তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই কমিটি বাতিল করে শাহ মো: শাহজাহান সহ উপজেলার ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করে নতুন কমিটি করার আহবান জানান বক্তারা।

##

তৌহিদ চৌধুরী প্রদীপ

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656