সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়নের লক্ষীপুর তায়ীদুল ইসলাম রাহমানিয়া দাখিল মাদ্রাসার ৩ কোটি ৬১ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মো: ফয়জুল আলম তালুকদার মোহন এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মো: বজলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সহকারী শিক্ষা প্রকৌশলী পারভেজ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মো: মুমতাজ উদ্দিন। উপজেলা আ'লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেন।
উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস, এলাকার প্রবীন মোরব্বী আব্দুর হক তালুকদার, ফখর উদ্দিন তালুকদার, হাজী নুরুল ইসলাম, বদর উদ্দিন, ইউপি সদস্য কামরুল ইসলাম, মাদ্রাসার কমিটির সদস্য হাজী ইখতিয়ার উদ্দিন, আছবাহ উদ্দিন সিদ্দিকী লালন, অমিরুল হাসান ও মেহেদী হাসান হিরা,
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিতেন্দ্র তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ্ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা মো: আ: রাজ্জাক তালুকদার, দ্বীজেন্দ্র লাল দাস, খন্দকার শহীদুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবুল খয়ের, আ: লতিফ নাজেল, বীমল চন্দ্র তালুকদার প্রমুখ।
প্রধান অতিথি এমপি রতন বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা'র আন্তরিক স্নেহে জনগণের সমর্থনে আমি সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার এমপি নির্বাচিত হয়ে। মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি।আমার নির্বাচনী অনুন্নত এলাকায় আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমান উন্নয়ন হয়েছে, অতীতে কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। ধর্মপাশা-তাহিরপুর- জামালগঞ্জ-মধ্যনগর উপজেলার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজীবন কাজ করে যাবো। আবারও সফল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় আনার জন্য নৌকা মার্কায় ভোট চান তিনি। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে তিনি বদ্ধ পরিকর বলেও জানান।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।