বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জে শামীমসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: জামালগঞ্জে গেল ৪ই আগস্ট ছাত্র-জনতার উপর হামলা, মারধর ও হাসপাতালে চিকিৎসা নিতে বাধা প্রদান করার ঘটনায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামাসহ ৬৬ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার বিকালে এই মামলা হয় এবং সোমবার দুপুরে জামালগঞ্জ থানা পুলিশ সুনামগঞ্জ আদালতে নথি পাঠান।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক শহিদুল ইসলাম এই মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জামালগঞ্জ উপজেলা পরিষদের সদ্য অব্যাহতিপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করীম শামীমকে মামলায় প্রধান আসামী করা হয়েছে।

মামলার অন্য আসামীরা হলেন- রেজাউল করীম শামীমের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এহসানুল হক পারভেজ, শামীমের ছেলে রেজোয়ান মাহমুদ বাবু, পারভেজের ছেলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিফাত শাহরিয়ার ফাহিম, নয়া হালট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুজ জহির, আব্দুজ জহিরের ছেলে রাহাত, জামালগঞ্জ উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান ফেকুল মাহমুদপুর গ্রামের মিসবাহ উদ্দিন, উত্তর কামলাবাজ গ্রামের লাল মাহমুদের ছেলে মিছির আলী, ছাদির মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন, হোসেন আলীর ছেলে খুরর্শিদ আলী, পলক গ্রামের বশির মিয়ার ছেলে আবুল হোসেন, লম্বাবাঁক গ্রামের মৃত করম আলী তালুকদারের ছেলে মোবারক আলী তালুকদার, মোবারক আলীর ছেলে মাসুক তালুকদার, ইমরান আলী তালুকদার, মৃত জাফর মিয়ার ছেলে রুবেল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৃত মুসলিমমিয়ার ছেলে নাজমুল হোসেন।

মামলার বাদী নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট জামালগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদে যাওয়ার পথে উপজেলা পশু হাসপাতালের সামনে মিছিলে রামদা, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আহত অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও হামলা হয়। পরে আহতরা হাসপাতাল ছেড়ে পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।

জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, নয়াহালট গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম বাদীহয়ে ১৬ জনের নাম উল্লেখকরে ৬৬ জনকে আসামীকরে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। সোমবার সুনামগঞ্জের আদালতে নথি পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656