বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

জামালগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি:
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৬২৮ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জামালগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সফলতা কামনা করেন তারা।

হাওরবেষ্টিত উপজেলা জামালগঞ্জে এ বছর ৪৭টি পূজামণ্ডপে নির্বিঘ্নে আনন্দমূখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ২২ অক্টোবর মহাঅষ্টমীতে উপজেলার সাচনাবাজার শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া, বসুন্ধরা আবাসিক এলাকা দূর্গামন্দির সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক বাদল কৃষ্ণ দাস, সদস্য আফজাল হোসেন, বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে আয়োজকসহ দুর্গোৎসবে আসা লোকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্থানীয় আয়োজকরা জানান, শান্তিপূর্ণ পরিবেশে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সরকার থেকে প্রত্যেক সর্বজনীন পূজামণ্ডপে আর্থিক সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া প্রতিটি মন্ডপেই সরকারী সহায়তায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
বসুন্ধরা সর্বজনীন পূজা কমিটির সভাপতি সিন্ধু ভুষন তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাকর দাস মুকুল, সদস্যবৃন্দ প্রজেশ পুরকায়স্থ, গোপিকা চৌধুরী, স্বপন পুরকায়স্থ, শ্রীপদ তালুকদার, সুধাংশু শেখর তালুকদার, দ্বিপক তালুকদার রিজন, বিশ্বজিত সরকার, সুদর্শন দেবনাথ, রন্টু সরকার। বসুন্ধরা মন্দির উন্নয়ন ও পরিচাকনা কমিটির সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক মিহির সরকার, নতুনপাড়া সার্বজনীন দুর্গা পূজা কমিটির গুনেন্দ্র কুমার তালুকদার, সুব্রত রায়, নবেন্দু তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ পৃথক – পৃথক ভাবে উপস্থিত ছিলেন।
বসুন্ধরা সর্বজনীন পূজা কমিটির সভাপতি সিন্ধু ভুষন তালুকদার বলেন, আমরা আনন্দের সাথে পূজা উদযাপন করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই সন্তোষ জনক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার রায় জানান, জামালগঞ্জে সব ক’টি পূজামণ্ডপে নির্বিঘ্নে আনন্দমূখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা বলেন, উপজেলার ৪৭টি পূজামণ্ডপে নির্বিঘ্নে আনন্দমূখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার পাশাপাশি সিসি ক্যামেরা প্রদান করা হয়েছে। তিনি সনাতন ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন সহ শুভকামনা জানান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656