


তৌহিদ চৌধুরী প্রদীপ
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার দাসের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নির্দেশে শনিবার দুপুরে (১০ আগষ্ট) জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহ্ জাহান মিয়ার নেতৃত্বে জামালগঞ্জ থানার ওসি ও পুলিশ সদস্যের সাথে মতবিনিময় করে জামালগঞ্জ কে সুশৃঙ্খল ও শান্তি প্রিয় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ওসি দিলিপ কুমার দাস তাদের আন্তরিকতার সহযোগীতার জন্য ধন্যবাদ ও প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সফিকুর রহমান, দপ্তর সম্পাদক শামছুর জামান ধনমিয়া, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সাচনা বাজার ইউনিয়ন চেয়ারমম্যান মাসুক মিয়া, বিএনপির নেতা শহিবুর রহমান, যুগ্ম-আহবায়ক এমরান হোসেন রুবেল, উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জালালী, আসাদ নুর সাদী, জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য আহমেদ জাকী, নাদিম মাহমুদ মুরাদ,সদর ইউপি কৃষকদলের সভাপতি শাহ মোঃ এবাদুল হোসেন,যুবদল নেতা মনোয়ার হোসেন, জুনায়েদ আহমেদ, জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ সাইফুল আলম,মেহেদী হাসান চৌঃ,পারভেজ আহমেদ, সাকির আহমেদ জামালগঞ্জ কলেজ শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু সুফিয়ান ছাত্রনেতা সাকিব আহমেদ রিয়াত ,মাহি,জাবির প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

