শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
লন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণ

জুড়ীতে পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার যুবক। 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৯৩ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের জুড়ীতে বিবাহিতা নারীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুছ ছালাম(৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারী) বিকেলে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে অভিযোগরর ভিত্তিতে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আদালত গ্রেফতারি পরওয়ানা জারি করলে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

আব্দুছ ছালাম (৪২) উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলি গ্রামের মোঃ উসমান আলীর ছেলে।

মামলার এজহার সুত্রে জানা যায়, আব্দুছ ছালাম ও ওই নারীর বাড়ী পাশাপাশি হওয়ায় তিনি কৌশলে ওই নারীর আপত্তিকর ছবি তুলে রাখেন।ইন্টারনেটে ছবি ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করেন । একপর্যায়ে ওই নারীর আপত্তিকর ছবি নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং প্রবাসে থাকা ওই নারীর স্বামী সন্তানের নিকট হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন।পরে তিনি ওই নারীর নিকট অর্থ দাবি করেন। তারপর ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে আদালতে অভিযোগ করেন।

জুড়ি থানার ওসি মো মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ওই যুবককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656