শহীদুল ইসলাম রেদুয়ান : বস্ত্র অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহেদুর রহমান বলেছেন, কারিগরি শিক্ষা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তি। টেক্সটাইল বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থীকেই বেকার থাকতে হবে না বলে মন্তব্য করে তিনি তরুণদের টেক্সটাইল ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও আজিজুননেছা ভোকেশনাল ইনস্টিটিউট যৌথভাবে আলোচনা সভায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, সুফি মিয়া, লুৎফুর রহমান জায়গীরদার খোকন, আবদুল বাসিত সুজন, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, সুরমা হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ জেলা শিক্ষক সমিতির সভাপতি নোমান আহমেদ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।
সভায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ সোহরাব হোসেন প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, ভর্তির সুযোগ এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026