মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

ট্রাক ও ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে মা ও শিশুর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৮ বার পড়া হয়েছে

মোঃইন্নাচ মাগুরা (মাগুরা জেলা প্রতিনিধি)

মাগুরার শালিখায় ট্রাক-ভ্যান গাড়ির মুখোমুখি সংঘর্ষে শরিফা খাতুন নামে(৩০) এক মহিলা ও তার কোলে থাকা খাদিজা নামের ৭ মাস বয়সী এক কন্যা শিশু ঘটনাস্থলেই নিহত হয়েছে।

এসময় ভ্যানচালক মিজানুর ও ভ্যানের অপর যাত্রী রহিমা খাতুন নামে আরো দুজন আহত হয়। আহতদের শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত শরিফা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের পুলুম গ্রামের ইবাদুল ইসলাম এর স্ত্রী।

আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আড়পাড়া- বুনাগাতি সড়কের জুনারীর মোড় নামক স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত শরিফা শালিখা উপজেলা পশুসম্পদ অফিসে প্রশিক্ষণ গ্রহণের উদ্দেশ্যে উপজেলা-সদর আড়পাড়ার দিকে আসার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত ট্রাক ড্রাইভার শুকুর আলী কে শালিখা থানা পুলিশের হেফাজতে আনা হয়েছে।

শালিখা থানা অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন, এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656