সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ডুমুরিয়ার পল্লীশ্রী মহাবিদ্যালয়ের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ এর কমিটি গঠিত।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১৮৬ বার পড়া হয়েছে

ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি। 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ ডুমুরিয়া উপজেলার আওতাধীন পল্লীশ্রী মহাবিদ্যালয়ের আংশিক কমিটি অনুমোদন করেছেন সংগঠনের খুলনা জেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ।

গত ১১ জুন শনিবার সকালে পল্লীশ্রী কলেজের ছাত্রদের সমন্বয়ে এক বৈঠক এর মাধ্যমে সবার সম্মতিতে নেতৃবৃন্দদের নির্বাচিত করা হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্র ঐক্য পরিষদের ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক সৌরভ মন্ডল। আরো উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়নে ও মাগুরখালী ইউনিয়ন এর যুব এবং ছাত্র ঐক্য পরিষদ এর নেতৃবৃন্দরা।

বৈঠকে নির্বাচিত এবং অনুমোদিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে নয়ন মন্ডল এবং সাগর মন্ডল । সহ সভাপতিগণ পুষ্পেন্দু গাইন,সজল রায়, বেদান্ত বালা, অদ্রি রায়। সহ সাধারণ সম্পাদকগণ হিমেল রায়(সিনিয়র),সৈকত মন্ডল,উজ্জ্বল মন্ডল,প্লাবন মন্ডল। সাংগঠনিক সম্পাদকগণ সুমন মন্ডল,সৈকত সরদার,সুজয় বাইন।প্রচার সম্পাদক তুর্য সরদার এবং দপ্তর সম্পাদক কিশোর মন্ডল।

অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ বলেন, তারা আশাবাদি যে তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযত ভাবে পালন করতে সক্ষম হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656