বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

তরুণদের আইডল আরাফাত আজিজ সজিব’কে নিয়ে গৌরারং ইউনিয়ন বিএনপির তৃণমূলের ভাবণা।

নিজস্ব প্রতিবেদকঃ
  • সংবাদ প্রকাশ : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

সুজন : সারাদেশব্যাপী পর্যায়ক্রমিক ধাপে অনুষ্ঠিত হচ্ছে ” বাংলাদেশ জাতীয়তাবাদী দল ” বিএনপি ‘র উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটি । চলমান কমিটি গঠনের ধারাবাহিকতায় সদর উপজেলার গৌরারং ইউনিয়ন বিএনপি’ র কমিটি গঠন নিয়ে ইতোমধ্যে এলাকায় সারা জেগেছে, রাজনীতি সচেতন মানুষের মধ্যে জল্পনা,কল্পনা ও আলোচনার আলোড়ন তৈরি হয়েছে। বিএনপির আদর্শের লোকজন ইউনিয়ন বিএনপির আগামী দিনের নেতৃত্বের কথা চিন্তা করছেন। সম্ভাব্য বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মানুষের জল্পনা—কল্পনার অন্যতম প্রিয় নাম হলো ” আরাফাত আজিজ সজীব “। যিনি ” সজীব ” নামে পরিচিত। তিনি পেশায় একজন সাংবাদিক এবং জেলা পরিসরে বিএনপির সুপরিচিত রাজনৈতিক কর্মী এবং জেলা ‘ জাসাস ‘-এর সদস্য এবং সদর উপজেলা জাসাসের সদস্য সচিব এবং সাবেক যুগ্ম আহবায়ক-সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্রদলে।সজিব তাঁর নিজের এলাকায় জনপ্রিয় এক সজ্জন মানুষ। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাসিদে, নিরহঙ্কারী, মিশুক, বিনয়ী ও বিদ্যুৎসাহী। যা তাঁর ব্যক্তিত্বকে এক বিরল ও অনন্যসাধারণ উজ্জ্বলতা দিয়েছে। তিনি সুনামগঞ্জ জেলা শহরে অবস্থিত সাংবাদিক সংগঠন ” সুনামগঞ্জ প্রেসক্লাব”- এর সম্মানিত সদস্য ।

তাঁর গ্ৰামের বাড়ি গৌরারং ইউনিয়নের হোসেনপুর গ্ৰামে ।তাঁর পিতার নাম আব্দুল আজিজ ও মাতার নাম মৃত রাবেয়া খানম চৌধুরী, পাচ ভাই বোনের পরিবারে সজিব তার বাবা মায়ের মধ্যম সন্তান।
” সজীব “- এর ছাত্রজীবন ছিল রাজনীতিক দ্রোহ ও প্রতিবাদের রেণুর মিশেলে বিশেষভাবে রঞ্জিত ও প্রদীপ্ত এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীলতায় উদ্ভাসিত। বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলন- সংগ্ৰামের রাজপথের এক সাহসী সৈনিক।
বর্তমান সমাজবাস্তবতা এই যে, এখানে বিভিন্ন সামাজিক—রাজনীতিক (সরকারী অথবা বেসরকারী) প্রতিষ্ঠানে অধিষ্ঠিত ব্যক্তিরা, কোনও কোনও বিশ্লেষকের মতে- অধিকাংশই অসংস্কৃত অর্থাৎ শিক্ষিত বটে কিন্তু কাজে—কর্মে, চিন্তা—চেতনায় সমাজের প্রগতিশীল পরিবর্তনের বিরোধী কিংবা প্রতিক্রিয়াশীল, তাদের দ্বারা সমাজের মঙ্গল না হয়ে অমঙ্গল হয় বেশি ।
বর্তমান বাংলাদেশে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের ইউনিয়ন কমিটি গঠন করার ক্ষেত্রে নতুন নেতৃত্ব বেছে নিতে বিভিন্ন পদে শিক্ষিত ও সংস্কৃতিবান মানুষের পদায়ন কিংবা প্রতিষ্ঠা করা জরুরি এবং এমতাবস্থায় আমরা মনে করি গৌরারং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব পদে ” আরাফাত আজিজ সজীব “- কে মনোনিত বা নির্বাচিত করার মাধ্যমে গৌরারং ইউনিয়নে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে বেগবান করার গোড়াপত্তন করা যেতে পারে।

প্রচারে : গৌরারং ইউনিয়নবাসী বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656