সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

তারুণ্যের উৎসব উপলক্ষে শান্তিগঞ্জে ফিশিং কনটেস্ট

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাছ ধরার প্রতিযোগিতা (ফিশিং কনটেস্ট) আয়োজন করা হয়েছে।

আগামী ২৪ নভেম্বর সোমবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

উপজেলা প্রশাসন জানায়, প্রতিযোগিতাটি চলবে মোট ৬০ মিনিট। অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রতিযোগীরা ১৮ নভেম্বর সকাল ১০টা থেকে ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে।

প্রতিযোগিতায় অংশ নিতে কিছু শর্ত নির্ধারণ করেছে উপজেলা প্রশাসন। শুধুমাত্র বর্শি ব্যবহার করে মাছ ধরা যাবে, এবং প্রতিযোগীদের নিজ দায়িত্বে বর্শি ও টোপ আনতে হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি বর্শি ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতিযোগিতার দিন রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে অংশগ্রহণকারীদের।

বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ পুরস্কার। তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে রয়েছে— সর্বোচ্চ ওজনের মাছ আহরণকারী ২ জন, সর্বোচ্চ সংখ্যায় মাছ আহরণকারী ২ জন এবং মোট আহরিত মাছের সর্বোচ্চ ওজনের ভিত্তিতে ২ জন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রতিযোগিতায় যে মাছ আহরিত হবে তা সকলই ফেরতযোগ্য।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656