রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
কাঠইর ইউনিয়নবাসীকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মঈনুল হক মুমিনের ঈদ শুভেচ্ছালন্ডন প্রবাসী হাফিজ আখলাকুর রহমান আলমগীরের ঈদ শুভেচ্ছাছনোগাঁওয়ে তরুন আলেমদের সংগঠনের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণদারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

তালায় আফসানা হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালার চাঞ্চল্যকর আফসানা হত্যা মামলার এজাহার নামীয় এক নং আসামি মোছাঃ রোকেয়া খাতুনকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ।

বুধবার (১৯ জানুয়ারী) তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন এক প্রেসব্রিফিংয়ে সাতক্ষীরা জেলার তালা উপজেলার লাউতাড়া গ্রামের আফসানা হত্যা মামলার এজাহার নামীয় এক নং আসামি মোছাঃ রোকেয়া খাতুন কে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন।

সুত্র মতে জানা যায়:- তালা থানাধীন তেতুলিয়া ইউনিয়ন লাউতারা গ্রামের একটি পুকুরে গত ইংরেজি ৩০/০৪/২১ তারিখে দুপুর অনুমান ০১.০০ টার সময় ভিকটিম আফসানা খাতুন (০৫) পিতা আব্দুল কাদির মোড়ল সাং লাউতাড়া ( ৪ নং ওয়ার্ড) থানা তালা জেলা সাতক্ষীরা এর মৃত লাশ পানিতে ভাসা অবস্থায় একই গ্রামের প্রতিবেশী নজরুল ইসলাম দেখতে পেয়ে উদ্ধার করে।
ভিকটিমের পিতার চাচা লতিফ মোড়ল এর এর লিখিত অভিযোগ প্রাপ্ত হয়ে তালা থানায় একটি অপমৃত্যু মামলা নম্বরঃ ০৬ তারিখ ০১/০৫/২১ খ্রিঃ রুজু হয়। ভিকটিম আফসানা খাতুন এর লাশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত সহ ময়না তদন্তের ব্যবস্থা করা হয়। একই তারিখ ময়নাতদন্ত শেষে আফসানা খাতুন লাশ তার পিতার অনুকূলে হস্তান্তর করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিমের পিতা আব্দুল কাদির মোড়ল এর প্রথম স্ত্রী নার্গিস খাতুন এর সাথে দাম্পত্য কলহ ও বনিবনা না হওয়ায় ২০২০ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ সময় তাদের দাম্পত্য জীবনে তাদের ঔরসে একটি কন্যা সন্তান নাম আফসানা খাতুন জন্ম নেয়।বিবাহ বিচ্ছেদ ঘটার পর কাদের মোল্লা ও তার পরিবার একমাত্র কন্যা সন্তানটিকে মানুষ করার জন্য কাদের মোল্লার পরিবার তাকে দ্বিতীয় স্ত্রী গ্রহণের পরামর্শ দেন। সেই পরামর্শ মোতাবেক গত ২৬/১০/২০ খ্রিষ্টাব্দ আব্দুল কাদির মোড়ল দ্বিতীয় স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন ( ২৩)পিতাঃ মোঃ আলতাফ বিশ্বাস মাতাঃ জরিনা বেগম গ্রামঃ জেয়ালা থানাঃ তালা জেলাঃ সাতক্ষীরা এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দ্বিতীয় স্ত্রী মোছা্ঃ রোকেয়া খাতুন বিয়ের পর হতে এইসব কন্যা ভিকটিম আফসানাকে দেখতে পারত না এবং যখন তখন মারপিট করত।
এই নিয়ে প্রায়ই রকেয়া খাতুন তার স্বামী এবং শ্বাশুড়ীর সাথে ঝগড়ায় লিপ্ত হত। এক পর্যায়ে রোকেয়া খাতুন(২৩) প্রতিশোধ পরায়ন হয়ে ওঠে এবং উক্ত শিশুকন্যা আফসানা খাতুন কে হত্যা করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন অর্থাৎ যে তারিখে ভিকটিম আফসানা খাতুন এর লাশ পাওয়া যায় অর্থাৎ ৩০/০৪/২১ খ্রিষ্টাব্দ দুপুর অনুমান ১২.৩০ টার সময় স্বামীর বসত বাড়ির পার্শ্ববর্তী এক শরিকের পুকুরে গোসল করার নাম করে ফুসলিয়ে নিয়ে যায়। গভীর পানিতে উক্ত শিশুকে নিয়ে পুকুরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাড়িতে চলে এসে নির্বিঘ্নে সংসারের কাজকর্ম করতে থাকে।
অতঃপর ঘটনাটিকে পুকুরে ডুবে শিশু আফসানা খাতুন এর মৃত্যু হয়েছে মর্মে প্রচারণা চালানো হয়। এই ঘটনার ১০/১২ দিন পর মোছাঃ রোকেয়া খাতুন তার স্বামীর মনের অবস্থা বুঝে এই কন্যা শিশু হত্যার ঘটনার কথা স্বীকার করে। ইতিমধ্যে ভিকটিমের পিতা তার দ্বিতীয় স্ত্রীর এই জঘন্য হত্যাকান্ডের ঘটনা ধামাচাপা দিতে পারে নাই। আসামি যাতে পালিয়ে যেতে না পারে সেই চিন্তা করে তিনি থানায় না এসে প্রথমে আদালতে একটি সি আর মামলা দায়ের করেন। সি আর মামলাটি তদন্ত করছিলেন এসআই প্রীতিশ রায়। অপমৃত্যু মামলা এবং সি আর মামলাটির তদন্তে তদন্তকারী কর্মকর্তা ভিকটিমের ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনা এবং মোছাঃ রাবেয়া খাতুনের স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি শোনেন এবং নিশ্চিত হন। ইতিমধ্যে এই ঘটনাটি পিবিআই সাতক্ষীরাও তদন্ত করেছেন।

সর্বশেষ মোঃ আব্দুল কাদির মোড়ল(৩২) পিতা মৃত আবুল কাশেম মোড়ল গ্রামঃ রাউতাড়া (৪ নম্বর ওয়ার্ড) থানাঃ তালা জেলাঃ সাতক্ষীরা গত ১৮/০১/২২ খ্রিষ্টাব্দ তালা থানায় তার দ্বিতীয় স্ত্রী মুসাম্মাৎ রোকেয়া খাতুন(২৩) পিতাঃ মোঃ আলতাফ বিশ্বাস মাতা জরিনা বেগম গ্রাম জেয়ালা নলতা থানাঃ তালা জেলাঃ সাতক্ষীরা এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বরঃ ১২ তারিখ ১৮/০১/২০২২ খ্রিস্টাব্দ ধারা ৩০২ পেনাল কোড।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান মামলায় এজাহারনামীয় একমাত্র আসামি মোছাঃ রোকেয়া খাতুন(২৩) কে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পৃথ্বীশ রয় গতকাল গভীর রাতে গ্রেপ্তার করেছেন এবং আজ বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক আসামি রোকেয়ার স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড এর ব্যবস্থা করেন। আসামির স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন বিজ্ঞ বিচারক জনাব মোঃ রাকিবুল ইসলাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৩ সাতক্ষীরা। মামলাটির তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656