বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব ভার গ্রহণ করলেন শরিয়াতপুরের সাবেক ইউএনও প্রশান্ত কুমার বিশ্বাস।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতানের (ভারপ্রাপ্ত ইউএনও) কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় নতুন ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) তারেক সুলতান।
তালা উপজেলার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস এর আগে শরিয়তপুর জাজিরা উপজেলার নির্বাহী অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। চাকরি জীবনে দায়িত্ব পালনে তিনি সৎ, নিষ্ঠাবান ও চৌকস অফিসার হিসাবে সবার কাছে সুপরিচিত।
তালা উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সঠিক ভাবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তালা উপজেলার সুধী মহল ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পাশাপাশি উপজেলাবাসী নবাগত ইউএনও মহাদ্বয়ের সূ - স্বস্হ্য ও দ্বীর্ঘায়ু কামনা করেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।