তালায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৬, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২২, ৮:২৭ পি.এম
তালায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত
মোঃ লিটন হোসাইন (তালা সাতক্ষীরা প্রতিনিধি)
তালা সদর ইউনিয়নের জাতপুর বাজারের পাশে পিয়ারা তলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আহত এক জন
রবিবার বিকেলে (৫টা) জাতপুর বাজারের পাশে পেয়ারাতলা নামক স্থানে পাইকগাছা থেকে ছেড়ে আসা বাস খুলনা মেট্রো- জ -১১---০০২৪ নং সাথে অপর দিক থেকে আসা মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে একজন মারা যান। আর দুই জন কে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে একজন মারা যান তৃতীয়জন কে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত ডাক্তাররা খুলনা মেডিকেল রিপার্ট করেন।
দুর্ঘটনায় কবলিত ব্যক্তিরা হলেন ডুমুরিয়া উপজেলার আটুলিয়া গ্রামের মৃত জালাল মোড়লের পুত্র মোটরসাইকেল চালক রশিদ মোড়ল ( ৫৫) একই গ্রামের সাত্তার মোড়লের পুত্র জিল্লুর রহমান (৫৬) নিহত হয় ঔ এলাকার মৃত মোজাম মোড়লের পুত্র আবু তালেব মোড়ল (৬৫) গুরুতর আহত হন।বাসটি তালা থানার কর্মরত পুলিশ আটক করেছেন।
এ বিষয়ে তালা থানার ওসি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন এবং একজন কে গুরুতর অসুস্থ থাকায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান