


স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের তাহিরপুরে স্বামী পরিত্যক্ত প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় এফআইআর রুজুর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এর আদালত। যার পিটিশন মোকদ্দমা নং ৩৭/২০২৩ইং।
মামলা ও আদালত সুত্রে জানা যায়, তাহিপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চানপুর গ্রামে বিধবা প্রতিবন্ধী নারীকে ১ম বার গত ১০ অক্টোবর ২০২২ইং তারিখে চানপুরস্থ ভিকটিমের বাড়ীতে অনুমান রাত ১১টার তিন লম্পট বসত ঘরে প্রবেশ করে আমার মেয়ে ও নাতিনকে রামদার ভয় দেখাইয়া পালাক্রমে গণধর্ষণ করেন এবং ঘটনাটি কাহারো কাছে প্রকাশ করতে বাধা নিষেধ প্রদান করে। আমার মেয়ে ও নাতিন প্রাণের ভয়ে বিষয়টি প্রকাশ করেনি। দ্বিতীয় বার অর্থাৎ ১২ জানুয়ারী ২০২৩ তারিখ রাত ১১টায় সংঘবদ্ধভাবে ঐ তিন লম্পট বিধবা ও প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে শিশু পুত্র ও বিধবা প্রতিবন্ধী নারীকে অস্ত্রের ভয় দেখাইয়া আবারও পালাক্রমে ধর্ষন করে চলে যায় ধর্ষণকারীরা। পরদিন ধর্ষিতার পুত্র তার নানী অর্থাৎ মামলার বাদীনিকে ফোনে ঘটনার বিস্তারিত জানালে বাদীনি ও তার স্বামী বাড়ীতে এসে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে বিচারপ্রার্থী হন।
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন এবং ভিকটিমকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া জানান যে, ভিকটিম ৩ মাসের অন্ত:স্বত্বা। ভিকটিমকে তাহিরপুর থানায় নিয়ে গেলে থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়েরের পরামর্শ দেন। তাহিরপুর থানা কর্তৃপক্ষ মামলাটি গ্রহন না করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে উপজেলার চানপুর গ্রামের আয়ুব আলীর পুত্র আনছর আলী(৪৫), মৃত নিজাম উদ্দিনের পুত্র আবুল কালাম(৪৩) ও মজিবুর রহমান এর পুত্র আব্দুন নুরকে আসামী করে পিটিশন মোকদ্দমা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেনের আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে এফআইআর পূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেন। বাদী পক্ষের বিজ্ঞ কৌশুলী এডভোকেট আকিক মিয়া মামলাটি এফআইআর এর নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, তাহিরপুরের চানপুর গ্রামে বিধবা ও প্রতিবন্ধী নারীকে গণধর্ষনের অভিযোগটি এখনও থানায় আসে নাই। আদালতের নির্দেশনা মোতাবেক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

