মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

তাহিরপুরে নির্মাণাধীন ঘর পরিদর্শনে জেলা প্রশাসক,,হাওড় বার্তা 

নিজেস্ব প্রতিবেদন
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৮৫৫ বার পড়া হয়েছে

 

হাওড় বার্তা

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারের মাঝে মুজিববর্ষের উপহারস্বরূপ নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার (২০ মে ২০২১ ইং) সকাল এগারো ঘটিকায় তাহিরপুর উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষ্য ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে ২য় পর্যায়ের বরাদ্দকৃত ৭৬টি ঘরের নির্মাণকাজ ও একই উপজেলার বাদাঘাট ইউনিয়নে ১ম পর্যায়ে বরাদ্দকৃত নির্মিত ৭০টি ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (গোপনীয়) মোঃ শাহারীয়ার আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের কোন অভিযোগ আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি গৃহনির্মাণ ও ভূমি বন্দোবস্ত কাজে স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656