
তাহিরপুর (সুুনামগঞ্জ) প্রতিনিধি
সরকারি বিধিনিষেধ অমান্য করায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন বাজার এবং সড়কে বিকাল থেকে রাত পর্যস্ত ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
শনিবার (৩১শে জুলাই) লকডাউন কার্যকর এবং চলমান বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলার সদর এলাকা, আনোয়ারপুর, বালিজুরী সহ বিভিন্ন বাজার ও সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করেন। এসময় ৫টি মামলায় (৫জনকে) মোট ৩হাজার তিনশত টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য বিধি না মানায় মোবাইল মোর্ট পরিচালনা করা হয়। স্বাস্থ্যবিধি প্রতিপালনে এ অভিযান অব্যহত থাকবে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনার ভ্যাক্সিন নিন, সুস্থ থাকুন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।