
মেরাজ বিন আশকর
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁওয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মানিগাঁও মাদকবিরোধী আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে খেলোয়াড়দের অংশগ্রহণে সৃষ্টি হয় প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ।
আয়োজকদের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতে, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে উৎসাহিত করে।
মাদককে না বলে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয় এ আয়োজনের মধ্য দিয়ে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026