


হাওড় বার্তা:
সুনামগঞ্জের তাহিরপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষীকি।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা যুবলীগের নেতা কর্মীরা। প্রতিষ্ঠা বার্ষিকি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা।
উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য লুৎফর রহমান লাকসাব, উপজেলা যুবলীগ নেতা আমিন আহমেদ, আব্দুল্লাহ, রবি মিয়া, গোলাম কাদির সুজন, উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ, ধীমান চন্দ, রোমান আহমেদ তুষার, শাকিল হাসান প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

