সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান উৎপাদন,,হাওড় বার্তা

শহিদুল ইসলাম রেদুয়ান
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৫ মে, ২০২১
  • ১০১৫ বার পড়া হয়েছে

 

নিজেস্ব প্রতিবেদন

দেশের লোকজন কথায় কথায় বলেন হাওড় অঞ্চল সুনামগঞ্জ ঠিক তার প্রমাণ মিলেছে এবার সুনামগঞ্জ জেলাধীন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে হাওড়ে ধানের বাম্পার ফলন হয়েছে দক্ষিণ সুনামগঞ্জে।

আবহাওয়া অনুকূলে থাকায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বোরো ধান কাটা প্রায় শেষ।

৫মে মঙ্গলবার উপজেলা বোরো ধান কর্তনের অগ্রগতি বিষয়ে হাওড় বার্তা পত্রিকার বার্তা সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান সাথে মতবিনিময়কালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ বলেন, হাওড়ের শতভাগ ধান কাটা শেষ৷ চলতি বছরে উপজেলায় ২২ হাজার ২০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে।
যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ বছর ধান উৎপন্ন হয়েছে এক লক্ষ ১০ হাজার মেট্রিকটন। যার বাজার মূল্য হবে ২৫০ কোটি টাকার উর্ধে।

পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের কৃষক হারুন মিয়া হাওড় বার্তা কে জানান, আমি ১২ কেদার জমি আবাদ করেছিলাম সব ধান কাটা শেষ। আবহাওয়া ভালো থাকায় এবার আমি ও এলাকার কৃষকরা খুশি মনে ধান তুলতে পেরেছি৷ আর এইরকম আবহাওয়া আমার জন্ম হওয়ার পরে আর দেখিনি, আবহাওয়া অনুকূল থাকায় বাম্পার ফসল পেয়েছি এই বার।

 

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656