বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে ১ গ্রেফতার 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

সুজিত কুমার চক্রবর্তী

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ভূমি অফিসে দলিল জালিয়াতি করে নামজারি করতে এসে সদর ইউনিয়নের টেকানগর গ্রামের ওমর আলী (২৮) নামে এক ব্যক্তি গ্রেফতার।

২৯ অক্টোবর নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে ওমর আলী(২৮) স্বাক্ষর জালিয়াতি করে নামজারি করতে এসে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার মহোদয়ের হাতে ধরা পড়ে জেল হাজতে প্রেরণ।

ঘটনার বিবরণ প্রকাশ, টেকানগর গ্রামের ওমর আলী নাসিরনগর সহকারী কমিশনার ভূমি অফিসে নামজারি মোকদ্দমা আবেদন করলে দলিলগুলোর স্বাক্ষর সন্দেহ প্রতীয়মান হওয়ায় এর সঠিকতা যাচাই করার জন্য সহকারী কমিশনার ভূমি সাবরেজিস্টার জামাল উদ্দিন কে অবগত করলে তিনি ২৮/১০/২৪ খ্রিঃ ২৩৯ নং স্মারক আলোকে দলিল গুলোর ছায়া কপির সাথে মিল পাওয়া যায় নি বলে জানান। নামজারি মোকদ্দমা আবেদনকারীদের শুনানি কালে উক্ত দলিলগুলোর জালিয়াতি বিষয়ে জিজ্ঞাসা করলে নাসিরনগর সাবরেজিস্টার অফিসের নকলনবীশ জড়িত আছে বলে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে দলিল লেখকদের সহযোগিতায় ওমর আলীকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত আছে বলে সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার এর নিকট স্বীকার করলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন/২০২৩ এর ৪ও ৫ ধারায় নিয়মিত মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656