সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দিরাই সরকারি কলেজের ছাত্র জুয়েন খানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (২৪ মে) রাত ১০টা ১৯ মিনিটে মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হলে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ঘটনায় কলেজ ছাত্র জুয়েন খান ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।
দিরাই থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জুয়েন খান উল্লেখ করেছেন, তিনি দিরাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। তার পিতার নাম লিটন খান। তিনি শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা।
গত শনিবার রাত ১০টা ১৯ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘০১৭৪৬৩০০৯৮৭’ অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন কল আসে। সেই ফোনে পুরুষ কণ্ঠের একজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
জুয়েন খান বলেন আমাকে এবং আমার পিতা লিটন খান এবং মাতা চেমন আক্তারকে হত্যার হুমকি দেয়। বর্তমানে আমি আমার পরিবারের কোন নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা ফোন করে এমন হুমকি দিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।