সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিরাইয়ে প্রতিপক্ষের দেশিও অস্ত্রের আঘাতে যুবক নিহত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই( সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে একজন যুবক নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধান শুকানো নিয়ে বাউসি গ্রামের সেবক দাসের ছেলে পলাশ দাস এবং একই গ্রামের চান মিয়ার ছেলে সাকিল আহমেদ (২২) এর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ দাসের আঘাতে সাকিল আহত হয়ে দৌড়ে বাড়ি ফিরে যায়।

কিছুক্ষণ পর সাকিল আহমেদ হাতে দেশীয় অস্ত্র সুলফি (এক কাটি) নিয়ে পলাশ দাসকে খুঁজতে এসে তাকে না পেয়ে তার ছোট ভাই প্রান্ত দাস (২০)-কে আঘাত করে। হামলার পর প্রান্ত দাস মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন জড়ো হলে সাকিল পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রান্ত দাসকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনি রানি তালুকদার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656