বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দিরাই’য়ে বৈষম্যবিরোধী নাম ব্যবহার করে দালালী ও সুবিধাভোগীদের প্রতিহতের ঘোষণা

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :- সুনামগঞ্জের দিরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অফিস পাড়ায় দালালী ও অনৈতিক সুবিধাভোগীদের প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে। সোমবার (৩০-০৯-২৪) বেলা ১২টায় দিরাই পৌর সদরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যনারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী মোঃ অনিক হাসান। এতে উল্লেখ করা হয়।

বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে কতিপয় ছাত্র নামধারী বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত হয়ে পড়েছে।

ইতোমধ্যে আমরা দেখেছি, কিছু লোক সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যঘাত সৃষ্টি করে চলেছে। অফিসপাড়ায় কর্মদিবসের বেশীরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়।

অথচ আন্দোলনের সময় তাত্রা নিষ্ক্রিয় ছিল। ৫ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোন অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনকে কলংকিত করার যে কোনো অপপ্রয়াস রুখে দিতে দিরাইয়ের হাজারো ছাত্র একাট্টা।

আমরা প্রশাসনকে বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ সরকারি অফিসে অনৈতিক সুবিধা, দালালি কিংবা অযাচিত খবরদারি করতে গেলে তাদের আইনের হাতে সোপর্দ করুন। বিনা প্রতিবন্ধকতায় সরকারি দায়িত্ব পালন এবং একটি আদর্শ দিরাই উপজেলা গঠনে প্রশাসনকে সবধরণের সহযোগিতা করতে আমরা বৈষম্য বিরোধী মূল ছাত্র আন্দোলনকারীরা সর্বদা প্রস্তুত আছি।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রশীদ চৌধুরী, মোশতাত আহমদ চৌধুরী, আরমান হোসেন আবিদ, কারিমুল হক, নবাব মিয়া, রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফিকসহ অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন। এছাড়াও দিরাই পৌর শহরে যানজট নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, রিকশা চলাচল সীমিতকরণ, বিভিন্ন মোড়ে যানবাহনের অবৈধ স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, সড়কের ডিভাইডারে বৃক্ষরোপনসহ শহরের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণ জন্য দাবি জানানো হয়।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656