মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দিরাই চাপতির হাওড়ে ধান কাটার উৎসবে উৎসবমুখর জনপদ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ বার পড়া হয়েছে

রাজীব দাস

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার চাপতির হাওড়ে শুরু হয়েছে ধান কাটার মৌসুম। কৃষকের মুখে হাসি, মাঠে-মাঠে শ্রমিকদের ব্যস্ততা আর গ্রামীণ ঐতিহ্যের উচ্ছ্বাস মিলে পুরো জনপদজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

চাপতির হাওর ঘিরে বিস্তীর্ণ জমিতে চাষ হয়েছে বোরো ধান। গত কয়েকদিন ধরেই শুরু হয়েছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষকরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে ভালো। এতে খুশি হাওরের কৃষক ও শ্রমিকেরা।

ধান কাটাকে কেন্দ্র করে হাওড় এলাকায় এক ধরনের মেলা-মুখরতা তৈরি হয়েছে। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী একত্র হয়ে ধান কাটায় অংশ নিচ্ছেন। কোথাও কোথাও আবার গান, ঢোল-বাদ্য আর ভোজনের আয়োজনও দেখা যাচ্ছে। এটি যেন শুধু ফসল তোলার কাজ নয়, বরং এটি একটি গ্রামীণ সংস্কৃতির মিলনমেলা।

স্থানীয় কৃষক রফিক মিয়া বলেন, “বছরজুড়ে এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার ধান ভালো হয়েছে, সবাই মিলে উৎসবের মতো কাটছি।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দিরাইয়ের হাওড়াঞ্চলে এবার বোরো ধানের আবাদ হয়েছে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে। ফসল ঘরে তুলতে এখন গুরুত্বপূর্ণ সময়। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ এড়াতে দ্রুত ধান কাটা-মাড়াইয়ের কাজ চলছে জোরেশোরে।

চাপতির হাওড়ের এই ধান কাটার উৎসব শুধু কৃষিকে ঘিরেই নয়, এটি যেন হাওড়বাসীর জীবনের একটি আবেগ ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656