দেবহাটায় ব্রাক ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Haworbarta
প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৬, ১২:১২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২২, ৩:০২ পি.এম
দেবহাটায় ব্রাক ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বি এম বাবলুর রহমান:- সাতক্ষীরা টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য।দেবহাটায় ব্রাক ব্যাংকের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে দেবহাটা ব্রাক ব্যাংকের স্থানীয় শাখার আয়োজনে আর্তজার্তিক নারী দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে র্যালী প্রদর্শন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান উপজেলা,এসিস্টেন্ট অফিসার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সামসুন্নাহার পারভীন প্রমুখ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও পল্লী সমাজের সদস্যগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান