


‘সুনামগঞ্জের বহুল প্রচারিত ও প্রকাশিত ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকার ‘স্টাফ রিপোর্টার’ হিসেবে নিয়োগ পেলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরুণ গণমাধ্যমকর্মী মোঃ তানভীর আহমেদ’।
শনিবার বেলা ১১টায় সুুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ পত্রিকা আয়োজিত প্রতিনিধি সম্মেলনে দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম আহমেদ তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম আহমদ। বিশেষ অতিতি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সুনামগঞ্জের সময়ের নির্বাহী সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র, প্রধান বার্তা সম্পাদক মোঃ জসিম উদ্দিন, বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, রুজেল আহমেদ সহ অত্র পত্রিকার বিভিন্ন উপজেলার প্রতিনিধিবৃন্দ।
সম্মেলন শেষে ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ এর স্টাফ রিপোর্টার হিসেবে মোঃ তানভীর আহমেদ কে পত্রিকার পরিচয় পত্র পরিয়েদেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম আহমেদ ও ‘দৈনিক সুনামগঞ্জের সময়’ এর সম্পাদক ও প্রকাশক মোঃ সেলিম আহমেদ তালুকদার।
বর্তমানে তরুণ গণমাধ্যমকর্মী মোঃ তানভীর আহমেদ ঢাকা থেকে প্রকাশিত ‘দৈনিক পর্যবেক্ষন’ ও সিলেট থেকে প্রকাশিত ‘দৈনিক জৈন্তাবার্তা’ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মোঃ তানভীর আহমেদ জেলা/উপজেলার সর্বসাধারণের সহযোগীতা কামনা করেন। নিউজ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে (মোবাইল:০১৪০৫৯৭৭৫২৪, ই-মেইল: info.tahirpur24@gmail.com) যোগাযোগ করার আহ্বান জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক : কাউছার উদ্দিন সুমন
নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ
বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
সাব এডিটর : এ.এস. খালেদ, আবু তাহের

