নিজস্ব প্রতিবেদক: দৈনিক হাওড় বার্তার আন্তর্জাতিক সম্পাদক ও নিউইয়র্ক ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জহিরুল হক বশির। পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাউছার উদ্দিন সুমন এবং নির্বাহী সম্পাদক আনিসুর রহমান পলাশের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করে তিনি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সাফল্য, বাংলাদেশের সঙ্গে প্রবাসীদের যোগাযোগ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি নিয়ে সংবাদ পরিবেশন করবেন।
দৈনিক হাওড় বার্তার আন্তর্জাতিক সংবাদ কার্যক্রম সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে সংবাদ সংগ্রহ আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, মোঃ জহিরুল হক বশির সততা, নিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। তাঁর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন, অর্জন ও বিভিন্ন সমস্যা দেশ-বিদেশের পাঠকদের কাছে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরা সম্ভব হবে।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় দৈনিক হাওড় বার্তা পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক কাউছার উদ্দিন সুমন জানান, দৈনিক হাওড় বার্তার সংবাদ কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026