বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে ইউপি সদস্যদের উপর চোরাকারবারিদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার বোগলাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল এর উপর অতর্কিত হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (১১সেপ্টেম্বার) সকালে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবাধে চলছে মাদক ও চোরাই ব্যবসা।প্রশাসন ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহের জের ধরে গত রবিবার সকালে সালিশ বিচারে যাওয়ার পথে ইদুকোনা গ্রামের আব্দুল মজিদের বসতঘর কাছে গেলে আগে থেকে ওতপেতে থাকা সীমান্তে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়ুয়া পুত্র নাজমুল হাসান লায়িন খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

আমি উপজেলা প্রশাসনকে এসব বিষয় অবগত করার সন্দেহ চোরাই কারবারিরা আমার উপর ক্ষুব্দ হয়ে তাদের দলবল দিনে আমার উপর হামলা করে,এখনো আমি আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে,আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

উপজেলা প্রশাসনের সাহায্য ও সহযোগিতা কামনা করছি, প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক দ্রব আসায় এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে, যদি তার প্রতিকার না হয়, ভবিষ্যতের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।

ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান ইউপি সদস্যের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, শহীদুল ইসলাম (মাস্টার) মালিক মিয়া,নানু মিয়া, রসুন মিয়া, সানু মিয়া,মানিক মিয়া, ফুল মিয়া, আনোয়ার হোসেন, পেরা মিয়া এবং স্থানীয় যুবসমাজ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656