দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের শ্রীপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসায় এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ সাব্বির আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আমির হোসেন।
এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী। তিনি শামছুল উলামা আল্লামা ফুলতলী ক্বিবলা (রহ.)-এর নাতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ছাদিকুর রহমান।
এ সময় ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য মাওলানা আব্দুল মুক্তাদির খান আল আজহারী, হাফিজ বোরহান উদ্দিন ও বোর্ডের অফিস সম্পাদক মাওলানা সাইদুর রহমানসহ স্থানীয় আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইউনুস আলী আজহারী, মাওলানা কাজী কওছর উদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাসুম আহমদ, মাওলানা আব্দুল কাদির বাবুল, হাফিজ শরিয়ত আলী, ক্বারী আ ফ ম সালমান, হাফিজ রফিকুল ইসলাম, সাইদুল হাসান শাহান, মামুন আহমদ, শাহজাহান, হাফিজ অলিউল ইসলাম, আসকর আলী, মাফিজ আলী এবং মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আশরাফুল আলম ও হাফিজ আমিনুল ইসলাম।
জানা গেছে, প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব সাজিদ আলী লন্ডনীর হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি বর্তমানে তাঁর ছেলে আলহাজ্ব আনোয়ার আলী ও আলহাজ্ব আমরুদ আলীসহ পরিবারের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতিমখানার কার্যক্রমে আমরুদ আলীর উদ্যোগে বুরহান মিয়া লন্ডনী, হাফিজ রায়হান আহমদ, আত্মীয়-স্বজনসহ সংশ্লিষ্টরা সহযোগিতা করছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতিষ্ঠানে ৬০ জন শিক্ষার্থী রয়েছে। তাদের একটি অংশ প্রতিষ্ঠাতার বাড়িতে অবস্থান করে। পাশাপাশি গ্রামের মানুষের সহযোগিতায় প্রায় ৫০ জন শিক্ষার্থীর লজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা কার্যক্রমে সাফল্যের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ২০২৫ সালে দোয়ারাবাজার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও এতিমখানার কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে প্রধান অতিথির বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026