মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে গরুর খামারে ভয়াবহ আগুনে নিঃস্ব খামারি।

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে রাতের আঁধারে গরুর খামারে ভয়াবহ আগুনের লেলীহান শিখায়।

জ্বলে নিঃস্ব হয়েছে একটি পরিবার। এঘটনায় অগ্নিদগ্ধ তোফাজ্জল হোসাইনকে (৫০) সিলেটের একটি মেডিক্যালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রবিবার (১০ মার্চ) রাত ১১ টা ১০ মিনিটে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সুনাইত্যা গ্রামের আফতর আলী’র পুত্র শমশের আলী’র বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ১১ টার দিকে গরুর খামার তালাবদ্ধ করে শুয়ার ঘরে যায় শমশের আলী। শুয়ার ঘরে যাওয়ার ১০ মিনিট পর হঠাৎ গরুর খামারে আগুন দেখে চিৎকার শুরু করলে পরিবারের অন্যান সদস্য ও প্রতিবেশি লোকজন ছুটে এসে খামারের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে খামারে থাকা ১১ টি গরুর একটি পুড়ে মারা যায়,১ টি গরু জবাই করা হয় ও ৮ টি গরু আগুনে অগ্নিদগ্ধ হয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পল্লী চিকিৎসক

এআই টেকনেশিয়ান ( আমেরিকা ডেইরি লিঃ.নরসিংপুর) আফছান উদ্দিন অগ্নিদগ্ধ গরুদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। তবে অগ্নিকাণ্ডের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে প্রতিহিংসার জেরে গরুর খামারে আগুন দেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এঘটনায় খবর পেয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ ওসি বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই বাবলু রহমান খানসহ দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়টির সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল হাসান জানান,অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে দোয়ারাবাজার থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন। আগুনের সুত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করে বিষয়টি দেখা হবে।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু জানান,অগ্নি দগ্ধের ঘটনার খব পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656