মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে ছুরি আঘাতে কিশোরের মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : দোয়ারাবাজার সদর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম হোসেন মিয়া (১২)।

সে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ছুরিকাঘাতকারী একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে হোসাইন (১৮)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়ের বন্ধু, প্রতিবেশী ও পাশাপাশি বাড়ির বাসিন্দা। টাকা না দেওয়ায় উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মায়ের ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে আসে। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656