বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলায় ৯ টি ইউনিয়নের সকল ওয়ার্ড সভাপতি- সেক্রেটারিদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) উপজেলার এক কমিনিউটি হলে দিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সুনামগঞ্জ- ৫( ছাতক-দোয়ারবাজার)আসনে এমপি পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী,ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক সুলতান আহমদ,সুনামগঞ্জ জেলা জামায়াতের সূরা সদস্য মাও আব্দুস সাত্তার,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি লুৎফুর রহমান দুলাল।

সমাবেশে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সকল মানুষের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ঘৃণ্য পরাজিত গোষ্ঠীর অপতৎপরতা বিষয় সকলকে সচেতন থাকতে হবে। দোয়ারাবাজার উপজেলার যারা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার পরিবর্তে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ওয়ার্ডের সকল পাড়া-মহল্লায় সংগঠন মজবুত করতে হবে’।

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডাঃ হারুন অর রশীদের সভাপতি অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রটারি মাও দেলোয়ার হোসাইন। এসময় উপজেলা জামায়াত, ইউনিয়ন জামায়াত ও ওয়ার্ড জামায়াতের অন্যান্য দায়িত্বশীল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656