সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দোয়ারাবাজারে তছলম আলী ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃ তাজিদুল ইসলাম 

শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্ট, অলংকারী, বিশ্বনাথ। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে দোয়ারাবাজার উপজেলাসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ছাতকের কান্দিগাঁও এতিমখানা মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে টুপি ও হিজাব বিতরণ করা হয়। পরে দোয়ারাবাজার উপজেলার আফসরনগর (পশ্চিম ডালারপাড়) এলাকায় দুই শতাধিক হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সমাজসেবক হাজী আনছার আলী। তাঁর উপস্থিতিতে পুরো কার্যক্রমটি সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। এ সময় উপকারভোগী পরিবারগুলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্রাস্টের চেয়ারম্যান হাজী তৈইমুছ আলীর সভাপতিত্বে এবং মাওলানা আলাউদ্দিনের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা সাদিকুর রহমান, হাজী আব্দুল খালিক, আব্দুল্লাহ আল ইমন, আল আমিন, আহমদ আলী, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কবির আহমদ, মাওলানা নুরুজ্জামান, আব্দুর রউফ, নুর উদ্দিন, সিরাজ, আবদুল আহাদ, সানুর আলম, সুজান মিয়া, ইলিয়াস আহমদ, তোলাস আলম, সানুর আলী, কাউছার আহমদ, জিয়াউর রহমান ও আব্দুল হান্নান টেইলারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালকদের মরহুম আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত হিসেবে হাজী তছলম আলী ডেভেলপমেন্ট ট্রাস্টের এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা পেয়েছে। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে সহযোগিতা, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656