বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে নৌ দুর্ঘটনায় আহত জহুর আলীর মৃত্যু

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় ৫ নৌযান শ্রমিক আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, শনিবার সকালে উপজেলার আজমপুর এলাকায় সুরমা নদীতে এ ঘটনা ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বাল্কহেডটি আটক করে পুলিশে সোপর্দ করেন।

আহতরা হলেন দোয়ারাবাজার উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত মারফত আলীর পুত্র মোঃ জহুর আলী(৩৬) একই গ্রামের ছোবহান আলীর পুত্র জাবেদ মিয়া (২০), কুতুব মিয়া (১৮) ছমুর মিয়ার পুত্র কলিম মিয়া(৩০) মৃত মারফত আলীর পুত্র শায়েল মিয়া(২৮)

গুরুতর আহত জহুর আলী কে স্থানীয়রা উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান,পরে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন,কিন্তু তার পাজরের হাড় ভেঙে যাওয়ায় এবং ক্ষতস্থানে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক (১৫ সেপ্টেম্বর) রবিবার  দুপুরে তাকে ঢাকায় রেফার করেছেন।

আজ (১৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ৯ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মোঃ জহুর আলী(৩৬)

স্থানীয় সূত্রে জানাযায় শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় স্টিল নৌকা দিয়ে স্কুলের ব্যাঞ্চ নিয়ে আমবাড়ি বাজার জাওয়ার পথে ছিল নৌকাটি , উপজেলার সুরমা নদীর আজমপুর নামক স্থানে পৌছালে দেখেন বিপরিত দিকে বেপরোয়াভাবে তাদের নৌকার দিকে আসছে একটি বাল্কহেড তারা হাত দিয়ে চিল্লাতে থাকেন কিন্তু এসবের পরোয়া না করেই তাদের নৌকায় ধাক্কা দেয় বাল্কহেডটি সাথে সাথে চার দিকে ছিটকিয়ে পরেন তারা। স্থানীয় লোকজন তাদের কে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাল্কহেডটি আটক করা হয়েছে আহত ব্যাক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।  অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656