দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে মো.জারিফ নামের ১বছর ৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার(৮ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাও ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মো:জারিফ ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো: মোবারক আলীর পুত্র।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে মো:জারিফকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা।
সম্পাদক: কাউছার উদ্দিন সুমন, নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ, বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান। অস্থায়ী বার্তা বাণিজ্যিক কার্যলয়: জয়নগর বাজার, সুনামগঞ্জ। ই-মেইল: Haworbartaofficials@gmail.com মোবাইল: ০১৬৪৭-৮৩৪৩০৩।