বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৪৮ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ যুবক আটক

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ আব্দুল জলিল(৪০)নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

জানা যায়,রবিবার(২০ অক্টোবর)বিকালে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা যাতায়াতের পাঁকা রাস্তার উপর মৌলারপাড় ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ভারত থেকে অফিসার চয়েস মদ বাংলাদেশে নিয়ে আসার পথে আব্দুল জলিলকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় আব্দুল জলিলের হেফাজতে থাকা ৪৮বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্ধ করা হয়েছে। আটক যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার পুত্র আব্দুল জলিল(৪০)

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।।অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656