মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে প্রবাসী’র বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫২৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক প্রবাসী বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। বাড়ির নারী সদস্যদের মারধর ও শ্লীলতাহানীর চেষ্টা করলে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উপজেলা বাংলাবাজার ইউপির মৌলারপার গ্রামের বাসিন্দা প্রবাসী দিলো মিয়ার বাড়িতে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতে এই হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তার ছেলে আল আমিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

আল আমিন বলেন,পূর্ব শত্রুতার জের ধরে আচমকা কোন পুরুষ লোক বাড়িতে না থাকার সুযোগে রফিক মিয়া(রফু), আজিজ মিয়া,রিপন মিয়া,ফজলু মিয়া,হারুন মিয়া,দেলোয়ার হোসেন,ঝর্ণা আক্তার, নাছিমা আক্তারসহ ১২/১৩জন দুর্বৃত্তরা দা, লোহাড় রড, পাইপ, লাঠিশোঠা নিয়ে বাড়িতে হামলা চালায়। এসময় তারা বাড়ির আসবাবপত্র, ইলেকট্রনক্স সামগ্রীসহ সমস্ত মালামাল ভাঙচুর করে।

আমার মামী অরুনা বেগমকে টেনে হিচড়ে নিয়ে মারধর ও বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে ও তার কোলে থাকা শাহাদাত হোসেন (শিশু বাচ্চা ১৩মাস) কোল থেকে নিয়ে ছোড়ে ফেলে দেয়, এতে মারাত্মক আহত হয়।

প্রবাসী দিলো মিয়া মুঠোফোনে কান্না জারিত কন্ঠে বলেন,,রফিক মিয়া (রফু)বাহিনীর ভয়ে বাড়ীর বাহিরে থাকে আমার ছেলেরা এই সুযোগে দিনের পর দিন আমাদের বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে,এলাকার চিন্হিত সন্তাস ও চাঁদাবাজ ভূমিদস্যু,মাদক কারবারি, থানা একাধিক মামলা রয়েছে রফু বাহিনীর বিরুদ্ধে, আমার পরিবার জান মালের কোন নিরাপত্তা নাই।

এঘটনায় একটি মামলা দায়ের করেছেন, তবে ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসীর পরিবার।এ বিষয় জানতে রফিকুল ইসলাম রুফুর মুঠোফোনে কল দিয়ে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন,এ ঘটনায় থানায় অভিযোগ করেছে  হয়েছে,তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656