সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল‎শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দোয়ারাবাজারে প্রিন্সিপালকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুসুন্নাৎ বহুমুখী আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ হোসেন কবিরকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে প্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ‘অধ্যক্ষ সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সকল অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

কিন্তু এরপরও একটি কুচক্রী মহলের সহযোগিতায় বহিস্কৃত প্রিন্সিপালকে পুনর্বহালের পাঁয়তারা করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দূর্নীতি প্রমাণিত হওয়ার পরেও পুনর্বহালের অপচেষ্টা কঠোর ভাবে প্রতিহত করা হবে। এই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবেনা। প্রয়োজনে সর্বস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের ডাক দেওয়া হবে।’

এসময় সংবাদ সম্মলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়ইউরি বহুমুখী আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আছির উদ্দিন, শামসুল হুদা, ডাঃ সুরুজ আলম, প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম রতন, হাবিবুল্লাহ, ডাঃ তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, শিক্ষার্থী মানিক মিয়া, মিজানুর রহমান, নাদির হোসেন, সাইফ আহমদ, সোলায়মান আহমদ, হোসাইন আহমদ, ইউসুফ আল আজাদ, হাফিজ সাখাওয়াত হোসেন, মোবারক হোসেন, মুসলিম উদ্দিন প্রমুখ।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656