দোয়ারাবাজার উপজেলা বিশেষ প্রতিনিধি আবু তাহের মিসবাহ।
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আকস্মিক বন্যাকবলিত ও পানি বন্দী হয়ে পড়েছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন। প্লাবিত হয়েছে অনেক বাড়িঘর, হাটবাজার, গুচ্ছগ্রাম, ধর্মীয় উপসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। বিধ্বস্ত হয়েছে শত শত ঘরবাড়ি। পানিতে তলিয়ে গেছে বোরো ফসল, আউশ ধানের বীজতলা ও সবজি ক্ষেত। আকস্মিক এই বন্যায় উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়ায় চরম দুর্ভোগ-ভোগান্তিতে দিন কাটছে তাদের।
মানবেতর জীবনযাপন করছেন ওইসব এলাকার পানিবন্দী মানুষ। বন্যায় অসহায় মানুষের দুর্গতি দেখে তাদের পাশে দাঁড়ানোর জন্য দোয়ারাবাজার উপজেলার ৫০০যুবকের উদ্দোগে গঠিত সর্বোবৃহৎ সেবামূলক সংগঠন খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে বাংলাবাজার ও দোয়ারা সদর ইউনিয়নের বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
জানা যায় গত ২১শে মে শুক্রবার বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড়, বাশতলা গ্রামে এবং আজ ২২শে মে দোয়ারা সদর ইউনিয়ন এর বড়বন্দ গ্রামে মোট দুই ইউনিয়নে বন্যায় দুর্গত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার (ত্রাণ) বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন।
খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাবাজার ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল লতিফ
বাংলাবাজার ইউনিয়ন শাখার সভাপতি কাজি ইউসুফ, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সাধারণ সম্পাদক জুয়েল রানা,সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জীবন, প্রচার সম্পাদক মাহদি হাসান রাফি সহ আরো অনেক সদস্যগণ।
ক্ষতিগ্রস্ত অসহায় মানুষেরা জানান আমরা খুব বিপদে ছিলাম এই মুহুর্তে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন আমাদের পাশে দাড়ানোই আমরা অনেক আনন্দিত!দোয়া করি সবার জন্য।
এসময় খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন বাংলাবাজার ইউনিয়ন শাখার সভাপতি জানান আমরা চেষ্টা করতেছি প্রতিটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে ইতিমধ্যে দুইটা ইউনিয়ন শেষ হয়েছে অতি শীঘ্রই বোগলাবাজার ইউনিয়ন সহ আরো অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াবেন বলে আশ্বাস দিয়েছেন।
জানা যায় অত্র সেবামুলক সংগঠনটি গঠিত হয়েছে গত ১বছর আগে।
ফাউন্ডেশনটির উদ্যোগ নিয়েছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ এই ফাউন্ডেশনের সূচনা কিভাবে শুরু হয়েছিল এই সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে আবু তাহের মিসবাহ হাওড় বার্তাকে জানান প্রথমত আমি এবং আরো ১০জন বন্ধুবান্ধব মিলে কাজ শুরু করি টার্গেট ছিলো ৫০০জন সদস্য নেওয়া হবে আলহামদুলিল্লাহ পরবর্তীতে আমাদের সেবামূলক কাজ দেখে অসংখ্য সদস্য হয়েছে এবং আমাদের ৫০০জন সদস্য ১বছরেই পুর্ণ হয়েছে। আর এই এক বছরে অসংখ্য গরীব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনটি দোয়ারাবাজার উপজেলা তথা সুনামগঞ্জ জেলার মানুষের মাঝে খুব পরিচিত লাভ করেছে।
এসময় তিনি দেশবিদেশে অবস্তানরত সবার কাছে দোয়া চেয়ে বলেন সবাই দোয়া এবং সাপোর্ট দিলে অতি শীঘ্রই খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশন দেশের একটি উল্লেখযোগ্য সেবামূলক সংগঠন হিসেবে পরিচিত লাভ করবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: কাউছার উদ্দিন সুমন || নির্বাহী সম্পাদক: আনিছুর রহমান পলাশ || বার্তা সম্পাদক: শহিদুল ইসলাম রেদুয়ান
নিউজ ও বিজ্ঞাপন: 01647-834303, বার্তা বাণিজ্যিক কার্যলয়:- জয়নগর বাজার,সুনামগঞ্জ,সিলেট। ই-মেইল:- Haworbartaofficials@gmail.com
দৈনিক হাওড় বার্তা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © 2026
