বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে ভারতে পাচার কালে ২ কোটি ১১ লক্ষ টাকার মালামাল জব্দ 

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার কালে বিপুল পরিমান সুপারি, রসুন ও মাছসহ ২কোটি ১১লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুশিয়ারা নামক স্থান থেকে এসব মালামাল আটক করে।

এ সময় ৬ হাজার কেজি বাংলাদেশি সুপারি, ৬ হাজার কেজি রসুন, ৪ হাজার কেজি শিং মাছ, ১টি ট্রাক, ২টি ডিআই ও ০৪টি মাহেন্দ্রা পিকআপ আটক করা হয়।

এদিকে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার কারনে কোন আসামীকে আটক করা সম্ভব হয় নি।

সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে এবং  জব্দকৃত মালামাল কাস্টমসে জমা করা হবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮) বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656