মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজার সীমান্তে বিদেশি রিভলবার উদ্ধার

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

আবু তাহের

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদার নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১২৩৪/৩-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রিজ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড গুলিসহ বিদেশি (ইউএসএ) রিভলবার জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল ইসলাম জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656