মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজার সীমান্তে ৩ অনুপ্রবেশকারী হিজড়া আটক

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অনুপ্রবেশের দায়ে হিজড়া সম্প্রদায়ের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৮ মে) রাতের টহল অভিযানে উপজেলার পেকপাড়া বিওপি এলাকায় বিজিবির একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন: ১. মোঃ দুলাল ওরফে অহনা (৪৬) – পিতা: মৃত সামছু মিয়া, মাতা: জোবেদা বেগম, ঠিকানা: ভোলাইল, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জ।

২. মোঃ লিটন মিয়া ওরফে পায়েল (৩৮) – পিতা: মৃত খেলু মিয়া, মাতা: মৃত জাহানারা বেগম, ঠিকানা: মধ্যপাড়া দক্ষিণ, থানা: ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

৩. মোঃ জীবন ওরফে রাত্রি (২৩) – পিতা: মোঃ আনছার আলী, মাতা: মোছাঃ মনোয়ারা খাতুন, স্থায়ী ঠিকানা: গৌরিপুর, থানা: তিতাস, জেলা: কুমিল্লা; বর্তমান ঠিকানা: একরামপুর, থানা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ।

আটকের পর বিজিবি সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, “আটককৃতরা তৃতীয় লিঙ্গের হিজড়া সম্প্রদায়ের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656