বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধি :
  • সংবাদ প্রকাশ : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাবড়িসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারিরা হলেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মৃত ইলিয়াস আলীর পুত্র শিপন নুর (২৫)।

পুলিশ সুত্রে জানা যায়,মাদক কারবারি শিপন নুর দীর্ঘদিন যাবত নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা করে আসছে।

এ তথ্য পেয়ে মঙ্গলবার(৩১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) বদরুল হাসানের দিকনির্দেশনায় এসআই মোহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সংঙ্গীয় ফোর্সদের সহযোগিতায় দোয়ারাবাজার থেকে মোটরসাইকেল যোগে বক্তারপুর যাওয়ার সময় থানার গেইটের সামনে অভিযান চালিয়ে শিপন নুরের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেটে থাকা একটি কৌটার ভিতরে ৯০ (নব্বই) পিছ গোলাপী রংয়ের এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ শিপন নুরকে আটক করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।আটককৃত আসামিকে বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হবে। জুয়া ও মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656