বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দারুল কিরাতের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে পড়েছে কুরআনের খেদমত: মাওলানা আব্দুল আজিজহাওরে ফসল রক্ষা বাঁধে দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে অবস্থান কর্মসূচি, ১০ দফা দাবিবিশ্বম্ভরপুরে মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের দোয়া ও ইফতার মাহফিলজামালগঞ্জে আনসার ও ভিডিপির ঈদ উপহার বিতরণদিরাইয়ে পুলিশের নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে মানববন্ধনদ্রব্যমূল্য নিয়ে আতঙ্কের কারণ নেই: বাণিজ্যমন্ত্রীশান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতপথচারী ও অসুস্থদের মাঝে টিম ছাতকের সেহরি বিতরণশান্তিগঞ্জে প্রবাসবন্ধু ফোরামের ঈদ উপহার বিতরণ জামালগঞ্জে কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

দোয়ারাবাজারে এতিম শিশুর উপর হামলা!

হাওড় বার্তা ডেস্ক
  • সংবাদ প্রকাশ : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

হাওড় বার্তা

বিশেষ প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে অসহায় এক এতিম শিশুর উপর হামলা ও পাশবিক নির্যাত করা হয়েছে। প্রতিপক্ষের হামলায় শিকার গুরুতর আহত শিশু রাহেল আহমদ (১৪ কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ( ৬ এপ্রিল) উপজেলার নরসিংপুর ইউনিয়নের দোয়ারগাঁও গ্রামের রাস্তার উপর এ ঘটনাটি ঘটেছে।সে বালিউরা গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায় রাহেল আহমদ নিজ বাড়ী থেকে সকালে লাস্তবেরগাঁও এলাকায় কাঠ মিস্ত্রি কাজের উদ্দেশ্যে কর্মস্থলে যায়। কাজ শেষে বিকেল ৪ টায় বাড়ি ফেরার পথে দোয়ারগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম (বন্দালির) বাড়ির সামনে আসা মাত্র পিছন থেকে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দোয়ারগাঁও গ্রামের আনছার আলী’র পুত্র ফয়ছল আহমদ। হামলায় শিকার শিশু রাহেল আহমদের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাহেলের মা সাফিয়া বেগম জানান,গ্রামের লোকজন চাঁদা উঠিয়ে তার চিকিৎসার ব্যয় চালিয়ে যাচ্ছেন। কি কারন তার সন্তানের উপর হামলা করা হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি। তবে একটি পক্ষ হামলাকারীকে রক্ষা করতে নানা ধরনের মন্তব্য ছুড়ে দেওয়ার অভিযোগ উটেছে। হামলাকারী ফয়ছল আহমদ মাতাল অবস্থায় হামলা করেছে মর্মে প্রচারনা চালানো হচ্ছে।এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝর উটেছে উপজেলা জুড়ে।

সর্বশেষ সংবাদ পেতে চোখ রাখুন।

এ ধরণের আরও সংবাদ
বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে নিবন্ধনকৃত পত্রিকা নিবন্ধন নাম্বার (মফস্বল -২১১) © সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২০-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-b3b0bbe71a878d4c2656